নামাজের জন্য মিছিল বন্ধ করলেন ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৩ | ৭:৩৭
Link Copied Successfully!

মাগরিবের নামাজের জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের মিছিল বন্ধ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল করার কথা ছিল। কিন্তু সেটি তিনি বন্ধ করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীও তার বক্তব্যে কয়েকবার বলেছেন, সমাবেশ শেষে মিছিল হবে। কিন্তু সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার শেষ মুহূর্তে নেতাকর্মীদের মিছিল করতে নিষেধ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সন্ধ্যা নেমে গেছে। সভাপতি (আবু আহমেদ মন্নাফী) সাহেব, সাধারণ সম্পাদককে প্রধান অতিথি করে সময় দেবেন পাঁচ মিনিট? কি বলতে কি বলবো? আমি এতো বিবেকহীন নই, আমি নামাজ পড়ি। এখন মাগরিবের নামাজের সময়। আবার আমাদের মন্নাফী ভাই বলেছে মিছিল করবে। মিছিল কেউ করবেন না। মিছিলের সময় নেই। এখন মাগরিবের আজান দেবে। আজকে মিটিং করে যে লাভ হয়েছে মিছিল করলে তার চেয়ে বেশি ক্ষতি হবে।’

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে। বিকেল ৩টায় শান্তি সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন।

এছাড়া শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতি বক্তব্য শেষে প্রধান অতিথির নাম ঘোষণার জন্য বিভিন্ন বিশেষণ বলতে থাকেন। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্নাফীর কাছ থেকে মাইক নিয়ে যান। ওবায়দুল কাদেরকেও তার বক্তব্যে কম সময় পাওয়া নিয়ে আক্ষেপ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা