চাঁদপুরে বিদ্যুৎ স্পর্শে গেল স্কুল ছাত্রের প্রাণ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১০, ২০২৩ | ৮:৫৪
Link Copied Successfully!
 চাঁদপুরে বিদ্যুতের পিলারের হাই ভোল্টজ তারে হাত লেগে জুনায়েদ আহমেদ মজুমদার (১৫) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শহরের নাজিরপাড়া ছৈয়াল বাড়ি এলাকার সুফিয়া মঞ্জিলের ছাদে এ ঘটনাটি ঘটে।
নিহত জুনায়েদ আহমেদ মজুমদার বান্দরবান জেলার বিএসএফের ওয়ারেন্ট অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে। তারা সুফিয়া মঞ্জিলের ৩য় তলা বাসায় ভাড়াটিয়া। জুনায়েদ আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।
সুফিয়া মঞ্জিলের ভাড়াটিয়া ও এলাকাবাসী বলছেন, জুনায়েদ প্রতিদিনের মত বাসার ছাদে উঠে। ছাদের পাশে বিদ্যুতের পিলারে থাকা হাই ভোল্টজ  (১১ হাজার বোল্ট) তারে হাত লেগে তার হাত ঝলসে যায়। আগুন দেখে বাড়ির অন্যান্য লোকজন ছুটে গিয়ে দেখে জুনায়েদ ছাদের এক কোনে তারে হাত লাগানো অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম  বলেন, কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা