মাধ্যমিকের আগেই ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে : গবেষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৩ | ৫:১৪
Link Copied Successfully!

বাংলাদেশের ৬০ শতাংশেরও বেশি পরিবারে বাল্যবিয়ের চর্চা রয়েছে। গত ৫ বছরে এসব পরিবারের যেসব মেয়ের বিয়ে দেওয়া হয়েছে অথবা পুত্রবধূ হিসেবে যারা এসেছে তাদের ৬০ শতাংশেরও বেশি মেয়ের বিয়ের সময় ১৮ বছরের কম ছিল। এছাড়া ৫৬ শতাংশ বাল্যবিয়ের শিকার মেয়েদের মাধ্যমিক পাশ করার আগেই বিয়ে হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘চাইল্ড ম্যারেজ: ট্রেন্ডস অ্যান্ড কজেস’ শীর্ষক এক অনুষ্ঠানে একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। গবেষণাটি করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারপারসন বেগম মেহের আফরোজ, বিশেষ অতিথি ছিলেন মহিলা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন ব্র্যাকের ঊর্দ্ধতন পরিচালক কেএএম মোর্শেদ। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেলপ) প্রধান শাশ্বতী বিপ্লব।

বাল্যবিবাহের প্রবণতা ও কারণ জানতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ২৭টি জেলার প্রায় ৫০ হাজার খানায় এই জরিপ চালিয়েছে।

জরিপের তথ্য বলছে, এসকল জেলায় ৪৪ দশমিক ৭ শতাংশ মেয়ে ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার হয়।

গবেষণায় বলা হয়েছে, বাল্যবিয়ের শিকার মেয়েদের ৬ দশমিক ৯ শতাংশের বয়স ১৫ বছরের নিচে।

বিজ্ঞাপন

বাল্যবিয়ের শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা। এই জেলায় বাল্যবিয়ের হার ৭২ দশমিক ৬ শতাংশ। বাল্যবিয়ের হার সবচেয়ে কম নেত্রকোণায় ২৪ দশমিক ১ শতাংশ।

শীর্ষে থাকা অন্য জেলাগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৬৫ দশমিক ২ শতাংশ, নওগাঁয় ৬৫ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৬২ দশমিক ৫ শতাংশ এবং জয়পুরহাটে ৬১ দশমিক ৪ শতাংশ বাল্যবিয়ে হচ্ছে।

এছাড়া ‘যোগ্য পাত্র’ পাওয়ার কারণে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন ৪৪ শতাংশ অভিভাবক। বাল্যবিয়ের কারণ হিসেবে বাকিদের মধ্যে ১৮ শতাংশ দারিদ্র্য, যৌতুক কম বা না চাওয়ার কারণে ১০ শতাংশ, সামাজিক নিরাপত্তার অভাবে ৭ শতাংশ, পড়ালেখায় ভালো না হওয়ার কারণে ৬ শতাংশ এবং অন্যান্য কারণের কথা বলেছেন ১৫ শতাংশ অভিভাবক।

মেহের আফরোজ চুমকি বলেন, বাল্যবিয়ে নিয়ে যেসব গবেষণা হয় তার সবই একই রকম। যেসব ছেলেরা অল্পবয়সী মেয়েদের বিয়ে করছে তাদের নিয়ে কোনো গবেষণা হচ্ছে না। সেসব ছেলের ছবি তুলে পত্রিকায় প্রকাশ করতে হবে। গবেষণাকে আধুনিক করেন। বিদেশ থেকে ছেলেরা এসেই খোঁজে কোন বাসায় অল্পবয়সী মেয়ে আছে। অল্প বয়সী কোনো মেয়েকে বিয়ে করলে প্রথমে ভালো লাগবে কিন্তু কিছুদিন পর বউকে পছন্দ হবে না। কারণ অনেক দিক দিয়ে সে অনভিজ্ঞ থাকবে। শিক্ষায়, চিন্তায়, বয়সে ছোট থাকবে। আবার একটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করার অভ্যাসও অনেকের আছে।

তিনি বলেন, স্কুলে বিনামূল্যের বই দেওয়া হচ্ছে। এ কারণে স্কুল পর্যন্ত মেয়েদের সংখ্যা বেশি। তাদের উচ্চশিক্ষায় বাবা-মা আর পাঠান না।

সালেহা বিনতে সিরাজ বলেন, আমাদের মূল লক্ষ্য এসডিজি। এর প্রধান অন্তরায় বাল্যবিয়ে। আপনাদের গবেষণার যদি কোনো অংশে থাকতো সরকার কী কী কাজ করেছে তাহলে ভালো হতো। বাল্যবিয়ে তো একদিনে শেষ করতে পারব না।

তিনি বলেন, বাল্যবিয়ে বন্ধের জন্য সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। যেন বাল্যবিয়ে না হয়। কিশোরী মেয়ের মাকে আমরা প্রাধান্য দিয়ে চাল দিচ্ছি। এই শর্তে দেওয়া হয় যেন তাদের খাদ্যের নিরাপত্তা আছে মেয়েটারও নিরাপত্তা নিশ্চিত করে। কিশোর-কিশোরী ক্লাব আছে। আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, তবুও বাল্যবিয়ে ঠেকান যাচ্ছে না।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা