শেষটায় ভারতকে হারাতে চায় বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৩ | ১:২৭
Link Copied Successfully!

টানা দুই হারের ফলেও ফাইনালে খেলার একটা সুযোগ ছিল সাকিব আল হাসানের দলের সামনে। সমীকরণটা ঝুলে ছিল অনেক যদি-কিন্তুর মধ্যে। ভারতের জয়ে সেদিন শেষ হয়ে গেছে সেটাও।

বাংলাদেশ আজ যখন মুখোমুখি হবে ভারতের, তখন তা নেহাতই নিয়মরক্ষার ম্যাচ বাদে কিছুই নয়। জিতলেও ভারতের বাড়তি লাভ নেই, হারলেও ক্ষতি নেই। বাংলাদেশেরও তো তাই!

বিজ্ঞাপন

তবে অধিনায়ক সাকিব আল হাসান তা মানতে নারাজ। জানালেন, ভারতকে হারালে দলের অর্জনের ঝুলিতে জমা পড়তে পারে অনেক কিছু। সে কারণে ম্যাচটাতে যে করেই হোক জিততেই চাইবে তার দল।

গতকাল কলম্বোয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন যখন সাকিব, তার দিকে প্রশ্ন ধেয়ে গিয়েছিল ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দলের চাওয়াটা থাকবে কী? তার জবাব না দিয়ে সাকিব ছুড়ে দেন পাল্টা প্রশ্ন; বলেন, ‘আপনার লক্ষ্য কী থাকত?’ জবাব এলো, ‘আমি তো জিততেই চাইতাম।’ এরপর সাকিবও বললেন, ‘আমরাও জিততে চাইব।’

সুপার ফোর থেকে সবার আগে বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের। শেষ ম্যাচটা তাই ‘ডেড রাবার’, তবে সাকিব তা মানতে নারাজ। সুপার ফোরে জিততে পারেনি একটি ম্যাচেও। একটা জয়ও তো দলের মানসিকতা বদলে দিতে পারে, দলে এনে দিতে পারে ইতিবাচক আবহ! বাংলাদেশ অধিনায়কেরও চাওয়া সেটাই, ‘অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। আমরা চাইব ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’

বিজ্ঞাপন

এশিয়া কাপের অনেক আগে থেকেই দলে ভাঙনের সুর। ওপেনার তামিম ইকবাল ছিটকে গেলেন প্রথমে, এরপর হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিল ইবাদত হোসেনকেও। যাদের নিয়ে টুর্নামেন্টটা শুরু হলো, তাদের মধ্য থেকে দারুণ পারফর্ম করতে থাকা নাজমুল হোসেন শান্তও তো ছিটকে গেলেন দুটো ম্যাচ খেলেই।

এবার তাতে যোগ হয়েছে মুশফিকুর রহিমের নামও। সদ্যোজাত কন্যাসন্তান আর স্ত্রীকে সময় দিতে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলে ফিরে এসেছিলেন দেশে। তাকে ভারতের বিপক্ষেও পাচ্ছে না বাংলাদেশ।

তাকে ছাড়া খেলা মানে দলের মিডল অর্ডারের শক্তি আরেকটু কমে যাওয়া। তার বিকল্প হিসেবে দলে ঢুকবেন কে, তা নিয়েও আছে প্রশ্ন। টিম ম্যানেজমেন্ট হুবহু বদলির কথা ভাবলে এনামুল হক বিজয়ের অপেক্ষা শেষ হতে পারে এই ম্যাচে, তিনি ঢুকতে পারেন দলে। তবে লিটনকে উইকেটরক্ষণের দায়িত্ব দিয়ে দিলে মিডল অর্ডারে আফিফ ঢুকে যেতে পারেন আবার।

ওদিকে ভারতও এ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে, আভাস ভারতীয় সংবাদমাধ্যমের। বিরাট কোহলি, লোকেশ রাহুল, জাসপ্রীত বুমরাহরা বিশ্রাম পেতে পারেন আজ। সেক্ষেত্রে দলে ঢুকতে পারেন শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব আর মোহাম্মদ শামিরা।

তবে প্রতিপক্ষ যেমনই হোক, বাংলাদেশ খুব করেই চাইবে একটা জয়। বিশ্বকাপকে সামনে রেখে এটা যে খুব প্রয়োজন!

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২