মঙ্গলবার কুমিল্লা’সহ ৯টি বোর্ডে বহিষ্কার ১৪ শিক্ষার্থী, অনুপস্থিত ৭১৬০

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৩ | ৬:২৬
Link Copied Successfully!

এইচএসসি ও সমমানের পরীক্ষার মঙ্গলবার ৯ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ৭ হাজার ১৬০ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিতির হার শূন্য দশমিক ৮৬ শতাংশ। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

আজ ৯টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগের রসায়ন ১ম পত্র, ব্যবসা শিক্ষায় উৎপাদন ব্যবস্থাপনা, মানবিকে ইসলামিক ইতিহাসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৩০ হাজার ৫৯১ জন। এর মধ্যে ৮ লাখ ২৩ হাজার ৪৩১ জন পরীক্ষার্থী অংশ নেয়।

ঢাকা শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি ১৮২৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫০০ জন, রাজশাহীতে ১১০১ জন, বরিশালে ৪৯৪ জন, সিলেটে ৫৪৯ জন, দিনাজপুরে ৯১৮ জন, কুমিল্লায় ৬০৯ জন, ময়মনসিংহে ৪৩৫ জন এবং যশোর শিক্ষাবোর্ডে ৭৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

অন্যদিকে, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে আজ সারাদেশে ১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়ার শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, দিনাজপুর- এই তিন বোর্ডে ৩ জন করে, কুমিল্লা বোর্ডে ১ জন, যশোর শিক্ষাবোর্ডে ১, সিলেট বোর্ডে ২ ও ঢাকা বোর্ডে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা