সংগঠন মুখ্য নয়: গণমাধ্যমকর্মীই আমার কাছে মুখ্য: পুলিশ সুপার সাইফুল ইসলাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৩ | ১১:১১
Link Copied Successfully!
চাঁদপুরের পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেছেন, সময়ের প্রয়োজনে সাংবাদিকগণের সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমার কাছে কে কোন সংগঠনে রয়েছেন সেটি মুখ্য নয়।বরং আপনি একজন সাংবাদিক এবং এক্ষেত্রে আপনি কোন মিডিয়ার সাংবাদিক সেটিই মুখ্য। আর তথ্য প্রাপ্তিতে জেলা পুলিশের সহযোগিতায় কোন কমতি থাকবে না এটুকু বলতে পারি।
১ আগষ্ট মঙ্গলবার মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা স্লোগানকে লালন করা চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম বলেন, কোন ব্যাক্তির দায় পুলিশ বিভাগ নিবেনা। সেক্ষেত্রে আপনারা পুলিশের অনিয়ম পেলে অবশ্যই লিখতে কৃপণতা করবেন না। প্রয়োজনে আমাকে নির্দ্ধিধায় অবগত করতে দু’বার ভাববেন না। আমি সাথে সাথে ব্যবস্থা নিবো।
পুলিশ সুপার আরও বলেন, সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে জেলা পুলিশ হস্তক্ষেপ করবেনা। আপনারা সমাজের আইন-শৃঙ্খলা অবনতিজনিত যেকোন কিছু আমার নজরে আনলে বিশ্বাস রাখুন কাজ হবে। আর এ কাজ করতে করতেই একসময় আপনাদের সাথে আমার ঘনিষ্ঠতাও হবে।
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী,সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, প্রচার সম্পাদক ও দৈনিক সংবাদ এর চাঁদপুর প্রতিনিধি শ্যামল সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, মহিলা সম্পাদিকা সাবিত্রী রানী ঘোষ, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন, আব্দুল গণি, ইফতে খায়রুল আলম, এম এম কামাল, মোঃ জাবেদ হোসেন, শ্যামল দাস, রোকনুজ্জামান রোকন, গোলাম নবী খোকনসহ অন্যরা।
বক্তারা, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে সাংবাদিকদের সম্পর্কের নানাদিক তুলে ধরেন।একই সাথে পূর্বের ন্যায় যাতে পুলিশ ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যাক্ত করেন।
এসময় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার মনিস দাস, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা