হাজীগঞ্জে ডেঙ্গুর হানা: ৫০দিনে আক্রান্ত ১৮জন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৯, ২০২৩ | ১০:৫৮
Link Copied Successfully!

দেশের বিভিন্ন স্থানে দিনদিন ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা এখন বৃদ্ধির দিকে।

এবার ডেঙ্গু রোগের হানা পড়েছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়ও।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গেলো ৫০ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেছে। বাকী তিনজন এখনও হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগের চিকিৎসা নেওয়া উপজেলার পেরাপুর গ্রামের বাসিন্দা রাসেল জানান, শরীরে জ্বর জ্বর ভাব দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেন। পরিক্ষা নিরিক্ষার পর তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসক।

ডেঙ্গু রোগের চিকিৎসা নেওয়া মকিমাবাদ গ্রামের বাসিন্দা অয়ন জানান, পরিক্ষা নিরিক্ষার পর ডেঙ্গু রোগ ধরা পড়ে। গেলো সাতদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তিনি। এবং এখন কিছুটা সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নাঈম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর মধ্যে ডেঙ্গু রোগের লক্ষণ দেখলে পরিক্ষা নিরিক্ষার তাগিদ দিচ্ছি আমরা। ডেঙ্গু সনাক্ত হলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছি।

বিজ্ঞাপন

এদিকে ডেঙ্গু রোগ থেকে রক্ষা পেতে অফিস, বাড়ি, দোকান-পাট’সহ আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন উপজেলার এ স্বাস্থ্য কর্মকর্তা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা