তুচ্ছ ঘটনায় স্ত্রীকে পিটিয়ে মারলেন স্বামী

মোহাম্মদ গোলাম রাব্বী ঢাকা, বাংলাদেশ
আপডেটঃ জুলাই ৭, ২০২৩ | ১২:২০
Link Copied Successfully!

পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) রাত ১০টার দিকে সাঁথিয়া উপজেলার পার করমজা এলাকায় রোখসানা খাতুন (২৬) নামে ওই গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনাটি ঘটে। অভিযুক্ত স্বামী সুমনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে। আটক সুমন সাঁথিয়া উপজেলাধীন পার করমজা গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত রোকসানা শাহজাদপুর উপজেলার চয়রা গ্রামের রওশনের মেয়ে।

গত ৮ বছর আগে রোকসানা খাতুনের সঙ্গে অভিযুক্ত সুমনের বিয়ে হয়। তাদের ঘরে ৪ বছরের একটি মেয়ে ও দেড় বছরের এক ছেলে আছে। বিয়ের পর থেকে সুমন তুচ্ছ ঘটনা নিয়ে প্রায়ই রোকসানাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১০টার দিকে ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে স্বামী সুমন রোকসানাকে মারধর করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুমন জানায়, “ঔষধ খাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এরপর রেগে গিয়ে রোকসানাকে মারধর করলে সে অজ্ঞান হয়ে যায়। আমি বুঝতে পারিনি, পরে দেখি মারা গেছে”।

বিজ্ঞাপন

সুমনের শ্বশুর রওশন আলম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে সুমন নানাভাবে নির্যাতন করতো। টাকা-পয়সা চাইতো। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঘাতে রোকসানার মৃত্যু হয়েছে। নিহতের স্বামী সুমনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা