ট্রাক ও ১০০ কেজি গাঁজা রেখে পালিয়ে গেলো ব্যবসায়ীরা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৩ | ১০:৩১
Link Copied Successfully!

র‌্যাব-১১  কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণপুর এলাকা হতে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে র‌্যাব-১১ ।

র‌্যাব-১১  নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল  ০৫ জুলাই  রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি তাদের দখলে থাকা একটি ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল হতে মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

 

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম জানান,  প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পলাতক আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ট্রাক ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

 

বিজ্ঞাপন

 

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব