দাদার দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতির মৃত্যু

Default User
মজিব পাটওয়ারী
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২০ | ১১:০৩
Link Copied Successfully!

হাজীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক রুস্তম খাঁনের (৮০) দাফনের জন্য বাঁশ কাটতে গিয়ে সাপের কামড়ে নাতি জামাল খাঁনের (২৫) মৃত্যু হয়েছে।

বুধবার রাতে হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা উত্তরপাড়া খাঁন বাড়ীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সাপে কামড়ে মৃত জামাল খাঁনের বাবা মমিন খাঁন বলেন, আমাদের বাড়ীর মুরব্বী রুস্তম খাঁন। তিনি বুধবার বিকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। রাতে তার দাফনের জন্য বাড়ীর কবরস্থানে বাঁশ কাটতে যায় আমার ছেলে জামাল খাঁন। পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন ও প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি ঘটনাস্থলে গিয়ে মৃত জামাল খাঁনের পরিবারকে সমবেদনা জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা