কোরবানির গরুর চামড়া প্রতি বর্গফুট ১২০ টাকা নির্ধারণের দাবি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ৫:০৫
Link Copied Successfully!

কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনার দাবি জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির সভাপতির বক্তব্যে এ দাবি জানান। এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতা মো. আবু শোয়াইব খান, শ্রমিক নেতা মো. ঈমান উদ্দিন, মো. ইমাম হোসেন ভূইয়া প্রমুখ।

মানববন্ধনে কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট গরু ১২০ ও খাসি ৭০ টাকা মূল্য নির্ধারণ, ৬ মাস গ্যাস সরবরাহ নিশ্চিত না করে আবাসিক গ্রাহকদের গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে বিরত থাকা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে আনা, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, করযোগ্য আয় না থাকলেও আগামী অর্থবছর থেকে শূন্য রিটার্ন জমা দিলেও দুই হাজার টাকা আয়কর দেওয়ার প্রস্তাব বাতিল এবং সরকারি চাকরিতে শূন্য থাকা ৪ লাখ ৯০ হাজার শূন্য পদে দল-মত, ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যদেরকে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দেওয়ার দাবি জানান বক্তারা।

বিজ্ঞাপন

একইসঙ্গে এসব দাবি আদায়ে আগামী ১৪ জুন বাণিজ্যমন্ত্রী ও ১৯ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপির কর্মসূচি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেন শহিদুল ইসলাম কবির।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা