রাজের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে যা বললেন সুনেরাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৩ | ৪:০২
Link Copied Successfully!

এ প্রজন্মের জনপ্রিয় তারকা সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর এই সিনেমার মাধ্যমেই ঘনিষ্ঠতা তৈরি হয় আরেক জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজের সঙ্গে।

সোমবার (২৯ মে) মধ্যরাতে এই অভিনেতার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ভিডিও-ছবি ফাঁস হয়েছে। এর পর থেকেই শুরু হয় নেটমাধ্যমে তুলকালাম কাণ্ড। ঢের গুঞ্জন ওঠে সুনেরাহ ও রাজের প্রেমের সম্পর্কের।

সেই গুঞ্জনের সূত্র ধরেই অভিনেত্রী সুনেরাহ কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সুনেরাহ জানান, রাজের প্রতি ওই ভাবে কোনো আগ্রহ নেই আমার। আমরা কেবলই ভালো বন্ধু। আমাদের নিয়ে কোনো ধরণের গুজবের প্রশ্নই আসে না। আমাদের মধ্যে কিছুই নেই। ওর প্রতি ওইভাবে আমার জিরো পয়েন্ট জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই। রাজ আমার ভালো বন্ধু। ও সব সময় আমাকে ছেলেদের মতো ট্রিট করে আসছে।

তিনি আরও বলেন, রাজ তো আমাকে শুধু বলত তুই মেয়ে নাকি, তুই তো পোলা। এভাবেই আমাকে সবসময় ট্রিট করছে। আমরা এতটাই ভালো বন্ধু। এখানে অন্য কিছুর প্রশ্নই উঠে না। ও সব গুঞ্জনের কোনো ভিত্তি নেই।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ মে) মধ্যরাতে হঠাৎ রাজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহর সঙ্গে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয় তার। এরপর থেকে এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা