উপজেলা পরিষদে থাকবে জনপ্রতিনিধির কর্তৃত্ব

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৭, ২০২৩ | ৫:৫৯
Link Copied Successfully!

ইউএনওদের উপজেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকার বিধান বাতিল ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায়ে আদালত বলেছেন, জাতীয় সংসদে সংশোধনীর মাধ্যমে ইউএনওদের উপজেলা পরিষদের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। ইউএনওদের সংশ্লিষ্ট উপজেলা পরিষদের কাছে কোনো জবাবদিহিতা না রেখেই এ সংশোধনী আনা হয়েছে। এ কারণে বিধানটি বাতিল করা হলো। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ গত বৃহস্পতিবার ২৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেছেন। অ্যাটর্নি জেনারেল এএম আমিন শনিবার (২৭ মে) প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দৃশ্যত এ রায়ের ফলে উপজেলা পরিষদে জনপ্রতিনিধির কর্তৃত্ব থাকবে। পূর্ণাঙ্গ রায়ে উপজেলা পরিষদে ইউএনওদের প্রধান নির্বাহী কর্মকর্তা থাকার বিধান বাতিল এবং এটিকে অসাংবিধানিক ঘোষণার কারণ উল্লেখ করে চার দফা পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রথমত, উপজেলা পরিষদ সংবিধান অনুযায়ী গঠিত একটি স্থানীয় সরকার। দ্বিতীয়ত, সংসদ উপজেলা পরিষদ আইন, ১৯৮৮-এর ৩৩ ধারা জাতীয় সংসদে সংশোধনীর মাধ্যমে উপজেলা পরিষদের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংশ্লিষ্ট উপজেলা পরিষদের কাছে দায়বদ্ধ না করে প্রশাসনকে দিয়েছে, যা নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিষদ এবং সংবিধানে একাধিক অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। একইসঙ্গে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এর সঙ্গেও এটি সাংঘর্ষিক। উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারা সংবিধানের ৭(২) অনুচ্ছেদ অনুসারে বাতিলযোগ্য। উপজেলা পরিষদ আইন ১৯৯৮-তে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন। তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি দ্বারা অন্যান্য কার্যাবলি পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন।

তৃতীয়ত, সরকারি তহবিল দিয়ে অর্থায়নকৃত উন্নয়ন উদ্যোগ ইউএনওদের নেতৃত্বে এবং তাদের সভাপতিত্বে গঠিত সংশ্লিষ্ট কমিটি বাস্তবায়ন করে। এছাড়া উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৯ ধারা অনুযায়ী উপজেলায় সংশ্লিষ্ট কমিটি গঠিত হয় না। তাই এসব কারণে রিটকারীদের দাবি এখানে ব্যর্থ হয়। চতুর্থত, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৬ ধারা লঙ্ঘন করে ‘উপজেলা পরিষদ’ এর জায়গায় ইউএনও কর্তৃক তাদের চিঠিপত্রে ‘উপজেলা প্রশাসন’ পরিভাষা ব্যবহার করা হয়েছে। বৈধ কর্তৃত্ব ছাড়াই এটি ঘোষণা করায় এর কোনো আইনি প্রভাব নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন— উপজেলা পরিষদ আইনের এ বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে গত ২৯ মার্চ রায় দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিজ্ঞাপন

১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারায় ২০১১ সালে সংশোধনী আনা হয়। ধারাটিতে ইউএনও পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়া এবং পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আর্থিক শৃঙ্খলা প্রতিপালন করার বিষয়ে বলা আছে। সংশোধিত ৩৩ ধারা সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ২০২০ সালের ৭ ডিসেম্বর উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদসহ কয়েকজন জনপ্রতিনিধি একটি রিট করেন। একই বিধানের বৈধতা নিয়ে একই বছর আরেকটি রিট করেন বগুড়ার সোনাতলা উপজেলা চেয়ারম্যান মো. মিনহাদুজ্জামান লিটন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা