বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৩ | ৬:২৮
Link Copied Successfully!

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা জানিয়েছেন ২০৩০ অথবা ২০৩৪ সালে এই অঞ্চলে আরো একটি বিশ্বকাপ আয়োজনে তারা আগ্রহী। এবার তারা সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায়। এ পর্যন্ত দুইবার এশিয়ায় বিশ্বকাপ আয়োজিত হয়েছে, ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে এবং অতি সম্প্রতি ২০২২ সালে কাতারে।

সিরিয়া ও লেবানন সফরে গিয়ে সোমবার বৈরুতে সাংবাদিকদের কাছে বাহরাইনের শেখ সালমান বলেন, ‘আমি মনে করি এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের যোগ্যতা সৌদি আরবের রয়েছে।

কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশি ভালো হবে। আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। তবে ২০৩০-এ যদি পরিস্থিতি অনুকুলে থাকে তবে তার জন্যও আমরা প্রস্তুত আছি।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপের জন্য দুটি যৌথ বিডের প্রস্তাব রয়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কো মিলে একটি এবং আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে আরো একটি বিডে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে। গত সেপ্টেম্বরে মিসরীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মুহাম্মদ ফাওজির পক্ষে এক মুখপাত্র জানিয়েছিলেন, বিশ্বকাপে আয়োজনে সৌদি আরব ও গ্রিস যৌথ বিডে অংশ নিতে চায়। এদিকে সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুরকি আল ফয়সাল ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তার দেশ এখনো পর্যন্ত প্রার্থিতার সম্পর্কিত কোনো ফাইল জমা দেয়নি।

কিন্তু একই সাথে তিনি বলেছেন, সব কিছুই সম্ভব।

শেখ সালমান জানিয়েছেন, তিনি আগে নিশ্চিত হতে চান যেকোনো বিডে এএফসি সমন্বিত আছে এবং তাদের পূর্ণ সমর্থন আছে। এএফসি সভাপতি বলেন, ‘আমরা কন্টিনেন্টাল ফেডারেশন ও ফিফার সাথে সমন্বয় করছি। যেকোনো দেশের সাথে যৌথ বিডে যাওয়ার জন্য সব ধরনের সমঝোতার বিষয়টিও আমরা বিবেচনা করছি যাতে দ্রুত একটি ফাইল উপস্থাপন করা যায়। অন্তত ৯০ ভাগ সফলতা নিশ্চিত করেই আমরা সব কিছু করতে চাই।

বিজ্ঞাপন

আমাদের হাতে ৪৭টি ভোট আছে, যেখানে বিশ্বকাপের স্বাগতিক হতে হলে ১১০ ভোটের প্রয়োজন হয়। অন্যান্য মহাদেশীয় সমর্থন আমাদের প্রয়োজন। এ জন্য আমাদের আরো কাজ করতে হবে।’

‘ভিশন ২০৩০’কে সামনে রেখে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ তিন দেশ কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ক্রীড়াঙ্গনে বিপুল পরিমান অর্থলগ্নি করেছে। ২০২৬ এএফসি উইমেন্স কাপ, ২০২৭ সালে প্রথমবারের মতো এশিয়ান কাপ, ২০৩৪ সালে এশিয়ান গেমস ও ২০২৯ সালে এশিয়ান উইন্টার গেমস সৌদি আরবে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে ফমুর্লা ওয়ান রেস, স্প্যানিশ সুপার কপা, গল্ফ টুর্নামেন্ট ও বক্সিং টাইটেল বাউটস।

সূত্র: কালের কণ্ঠ

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে