হুমকি দিয়ে আওয়ামীলীগকে দমানো যাবে না : চাঁদপুর জেলা আওয়ামীলীগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৩ | ১০:৫৭
Link Copied Successfully!
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ।
সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। তিনি বক্তব্যে বলেন, ৪২ বছর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। তাকে ১৮ বার হত্যার হুমকি দেয়া হয়েছে। হুমকি দিয়ে আওয়ামীলীগকে দমানো যাবে না।
শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। আর বিএনপি দেশের উন্নয়ন যেন বাঁধাগ্রস্থ হয়, সেই জন্য শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়।  আপনারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন, কেউ আপনাদের কিছু বলবেন না। তবে কোথায় কি হলো, বা হলো না তা আমাদের দেখার বিষয় না। চাঁদপুরে কোন অরাজকতা করতে চাইলে আমরা চাঁদপুরবাসী আপনাদেকে দাঁতভাঙ্গা জবাব দেব।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল এর পরিচালনায় বক্তব্য রাখেনজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষন মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর,জেলা শ্রমিকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহবুবুর রহমান, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়ন, মহিলা আওগামীলীগ নেত্রী রেনু বেগম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির দেওয়ান মন্টু।
সমাবেশ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা