সহস্রাধিক পরিবারের মাঝে মুহাম্মদ সোহেল রানার ঈদ উপহার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৯, ২০২৩ | ৭:০০
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা সহস্রাধিক গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন।

১৮ এপ্রিল মঙ্গলবার দিনভর তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহলায় গিয়ে এসব শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।

সকালে এ মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল বেপারী, মেসির মাতব্বর, শামসুদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিজি, শ্রম বিষয়ক সম্পাদক জামাল সর্দার, এলাকার মুরব্বী ইসলাম খালাসী,
ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির মোহন ও হুমায়ুন কবির হুমাসহ দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

এ বিষয়ে, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, দেশের গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য। সেই নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা নানাভাবে গরীব অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, আজকে আমরা চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল এর পক্ষ থেকে ৬নং ওয়ার্ডে সহস্রাধিক নারী পুরুষের মাঝে শাড়ি-কাপড় ও লুঙ্গী বিতরণ করেছি। আমরা সবাই যার যার অবস্থান থেকে মানবতার হাত বাড়িয়ে দিলে অচিরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা