শাড়ি পরে দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৮, ২০২৩ | ১:৫৬
Link Copied Successfully!

দূর থেকে বেশ কয়েকজন দেখতে পান শাড়ি পরিহিত এক নারী দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এরপর কাছে গিয়ে দেখেন ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে রয়েছে রেললাইনে ও পাশের ফসলি ক্ষেতে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-ভৈরব রেললাইনের গাঙাইল ইউনিয়নের কাইত্যার চর এলাকায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, উত্তর বানাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে তাছলিমা বেগম (৪৫)। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিহত তাছলিমার ছোট ভাই আলম মিয়া জানান, তার বোনকে বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়া হলেও কোথাও তিনি ঘর-সংসার করতে পারেননি। সর্বশেষ উপজেলার ধরগাঁও গ্রামের জনৈক বাবুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে সে বাবার বাড়িতেই অবস্থান করছিল। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে চিটাগং মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তাছলিমার চাচা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (নং-৩/২৩) হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নারীর লাশ হাসপাতালের মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: কালের কণ্ঠ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান