ক্যানসার সেন্টার নির্মাণ’সহ ১১ প্রকল্প একনেকে অনুমোদন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৪, ২০২৩ | ৩:০৮
Link Copied Successfully!

সম্মিলিত সামরিক হাসপাতালে ক্যানসার নির্মাণসহ ১১ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৫২ কোটি ৬৬ লাখ টাকা।

ব্যায়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৬৪৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে আসবে ৬০৭ কোটি ৪৫ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা সিএমএইচ এ ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ৯১ লাখ টাকা।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২১১ কোটি ৩২ লাখ টাকা। ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা।

ঢাকা শহর সন্নিকটবর্তী এলাকায় ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৯৪ লাখ টাকা।

বিজ্ঞাপন

জামালপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১২৫ কোটি টাকা। ওয়াশ সেক্টর স্ট্রেন্থনিং অ্যান্ড স্যানিটেশন (সানমাকর্স) ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫৬ কোটি ২৫ লাখ টাকা। ক্লাইমেট রেজিলেন্ট সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এন্ড হাইজিন প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৭৪ কোটি ৪৮ লাখ টাকা।

মোংলা বন্দর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৯৮ কোটি ৫৪ লাখ টাকা।এছাড়া অনুমোদিত হয়েছে,  ভূলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রকল্প।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা