
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠ সংস্কার কাজের উদ্বোধন


হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠ সংস্কার কাজের উদ্বোধন এইতো সেদিনের কথা। উপজেলা ক্রীড়া সংস্থার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় এমপি বলেছেন প্রতিটি মাঠ খেলার উপযোগী করতে হবে। তবে সেটি যে এতো দ্রুত হবে তা অবিশ্বাস্য ছিলো জনমনে।
তরুণ দুই ক্রীড়া কর্তার হাত ধরে এগিয়ে যাচ্ছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়াঙ্গন। ইতোমধ্যে শুরু হয়েছে হাজীগঞ্জ উপজেলার ক্রীড়া ক্লাবগুলোর নিবন্ধন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে নিবন্ধিত ক্লাবগুলোই অংশ গ্রহণ করতে পারবে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠ সংস্কার দিয়েই শুরু হয়েছে মাঠ পূর্ণ সংস্কারের কাজ।


অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি বলেন, খেলাধুলার বিষয় গুরুতের সাথে দেখে উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ তৈরি করবেন। আর সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠকেই গুরুত্ব দিবেন।
উপজেলা ক্রীড়া সংস্থার তরুণ দুই ক্রীড়া কর্তা। সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল। লক্ষ তাদের একটাই চাঙ্গা হবে উপজেলার ক্রীড়া বিভাগ ।
পবিত্র ঈদুল ফিতরের পর পরই উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল টুর্নামেন্টের জাঁকজমক আয়োজন । এই ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন তারা।
এদিকে ওইসময় ক্রীড়ার মাধ্যমে মাদক নির্মূল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার আশ্বাস দেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।








