আওয়ামীলীগ সরকারই অসহায় মানুষের কথা ভাবে : সুজিত নন্দী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩১, ২০২৩ | ১০:১৬
Link Copied Successfully!
সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ -- পপুলার বিডিনিউজ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে। জননেত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বে মর্যাদাশালী রাষ্ট্র হিসেবে এগিয়ে নিচ্ছে। দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আবারো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে।
৩১ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শ্রমিক, ডিঙ্গি মাঝি, অন্ধ, প্রতিবন্ধী, এতিমখানা, সরকারি শিশু পরিবারসহ সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। চাঁদপুর জেলা আওয়ামী লীগের মাধ্যমে অসহায়দের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারই সবসময় অসহায় মানুষের কথা ভাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আলোকিত। ইউক্রেন ও রাশিয়ায় যুদ্ধ চলছে। বিশ্বের অনেক দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে খাদ্য গ্রহণ করে যাচ্ছে। বিশ্ব সংকটের প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেই জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের মহান স্বাধীনতাকে যারা অর্থহীন করতে চায় তাদেরকে প্রতিহত করা হবে। স্মার্ট বাংলাদেশের আজ আমরা স্বপ্ন দেখছি। ২০৪১ সালের অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশে পৌঁছে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা