চাঁদপুরে ৭ লাখ ৪২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৮ জেলের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৮, ২০২৩ | ৩:৩২
Link Copied Successfully!

 চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক ১০ জেলের মধ্যে ৮ জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দুই জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিন্মায় ছেড়ে দেয়া হয়। অভিযানকালে ৭লাখ ৪২হাজার ৫শ’ মিটার করেন্টজাল, দুটি মাছ ধরার নৌকা, ৫১ কেজি জাটকা ও ৫৭টি বাঁশ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

এর আগে সোমবার (২৭ মার্চ) দিনগত রাতে কোস্টগার্ড চাঁদপুরে স্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

বিজ্ঞাপন

কারাদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেরার ইব্রাহীমপুর ইউনিয়নের চর ফতেজংপুর এলাকার আলম খান (১৯), মো. আবুল কালাম (১৯), আক্তার হোসেন (২৩), মো. লিটন শেখ (২৬), মোহাম্মদ আলী (৩৫), বছির তাইন (৪২), মো. সুমন মৃধা (২৪) ও জাহাঙ্গীর লস্কর (৩৮)।

অপ্রাপ্ত বয়স্কু দুই জেলে হলেন-সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাখুয়া গ্রামের ফয়েজ মিজি (১৫) ও রায়হান মিজি (১৫)।

নৌ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, সোমবার (২৭ মার্চ) সকাল থেকে মধ্য রাত পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদেরকে আটক করেন। জব্দৃকত আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং একটি নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড হেফাজতে রয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ এবং বাঁশগুলো নৌ থানা হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা