
হাজীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকল্পে আলোচনা সভা
Link Copied Successfully!

হাজীগঞ্জ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে হাজীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বাস মালিক সমিতি, অটোরিকশা চালক সমিতি ও বাজার ব্যবসায়ীদের নিয়ে এ সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন, থানার সেকেন্ড অফিসার মেজবাহ উল আলম চৌধুরী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পংকজ কুমার দে।
তিনি তার বক্তৃতায় বলেন, যানজট নিরসনকল্পে পুলিশ কাজ করে যাবে। এছাড়াও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি করবে। ফুটপাত হকারমুক্ত রাখতে ট্রাফিক বিভাগের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, ট্রাফিক ইন্সপেক্টর বোরহান উদ্দিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, এনায়েত মজুমদার, গাজী মহিন উদ্দিন, ও অটো ও মিশুক চালকদের পক্ষে মিজান, বাস চালক সমিতির পক্ষে হোসেনসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা হাজীগঞ্জের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন।
ওইসময় শিক্ষানবিশ সহকারী অতিরিক্ত পুলিশ সুপার মনীষ, বিশিষ্ট ব্যবসায়ী রুহিদাস বনিক, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান, কাউন্সিলর সুমন তপদারসহ সাংবাদিক, যানবাহন চালক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা সম্পন্ন হওয়ার পরেই যানজট নিরসনে সড়কে অবস্থান নেয় পুলিশ সদস্যরা।








