ক্যান্সার ফাউন্ডেশন চালু করলেন সাকিব আল হাসান

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৫, ২০২৩ | ১:২৫
Link Copied Successfully!

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। গতকাল বয়সের ৩৫টি বসন্ত পূর্ণ করে ৩৬ বছর বয়সে এ পা দিয়েছেন সাকিব। তাই জন্মদিনে দেশবাসীকে এক বড় উপহারই দিয়েছেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশনের উদ্বোধন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর পাঁচতারকা এক হোটেলে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’ উদ্বোধন করেছেন। এ সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেটার নাইম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, কোচ নাজমুল আবেদিন ফাহিম এবং সারোয়ার ইমরান উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা ব্যাপক। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকাও। সে সব চিন্তা করেই নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন সাকিব।

বিজ্ঞাপন

নিজের বক্তব্যে সাকিব জানান, ‘আমি অনেক সময় অনেক কিছুর সঙ্গে জড়িয়েছি। চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এবার প্রাতিষ্ঠানিকভাবে কিছু করতে চাই। এই ক্যান্সার ফাউন্ডেশন করার পেছনে সত্যিকার অর্থে সেটিই কারণ।’

মাঠের ক্রিকেটে সাকিব আল হাসানের পারফর্ম সবসময় উচ্চগামী। মাঠের বাইরেও সাকিব দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। ২০২০ সালে করোনা মহামারির সময় নিজের নামে ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ খুলে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার আরও বড় এক উদ্যোগ নিলেন সাকিব।

নতুন একটি ডায়াগনস্টিক সেন্টার তৈরির ইচ্ছা পোষণ করে সাকিব বলেন, ‘একটা ডায়াগনসিস সেন্টার করতে চাই। তারও আগে চাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে। আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক আর্লি স্টেজে যদি এটা ধরা পড়ে কিংবা শুরুতেই ডায়াগনসিস করা যায়, তাহলে আমার মনে হয় এখন অনেক ভালো চিকিৎসা আছে। যার মাধ্যমে মানুষ অনেক দিন বেঁচে থাকতে পারবে।’

বিজ্ঞাপন

ক্যান্সারের সচেতনতার কথা জানিয়ে সাকিব বলেন, ‘ক্যান্সারকে সবাই মরণব্যাধি বলে। তবে এর ভয়ে পিছিয়ে থাকলে তো চলবে না। আমাদেরকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, দেখাতে হবে আশা। আমরা সবাই মিলে সেই কাজটি করতে চাই। যত ক্ষুদ্র পর্যায়ে থেকেই হোক না কেন। যাদের সামর্থ্য নেই ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসাকে এগিয়ে নেওয়ার, যাদের সামর্থ্য নেই ক্যান্সার ডায়াগনসিস করার, সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন এইসব মানুষের জন্য কাজ করতে চায়।’

সাকিব যোগ করেন, ‘আমরা যদি একজন, একশ জন বা এক হাজার জন মানুষকেও সাহায্য করতে পারি, সেটিই আমাদের জন্য বড় অর্জন হবে আমি মনে করি। আমাদের স্বপ্নটা বড়, একটা ক্যানসার হাসপাতাল করার। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুবিধা থাকবে। তবে একদমই কম খরচে। মানুষ যেন হাসপাতালে এসে হাসি মুখে বাড়ি ফিরবে। গর্ব করে বলবে, বাংলাদেশেও এমন একটি হাসপাতাল আছে। যা কিনা ছড়িয়ে পড়বে দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন পর্যায়ে। স্বপ্নটা বিশাল। হয়তো এখনই সম্ভব নয়। তবে একদিন নিশ্চিত হবে ইনশাআল্লাহ্‌।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা