মেঘনায় জাটকা ধরায় ১৮ জেলের কারাদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৪, ২০২৩ | ১২:০৪
Link Copied Successfully!

জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৮ জেলেকে ৩০দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ৮টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যামন আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।

রাত ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-মোঃ জুয়েল, সাকিব, মোঃ মিজান, মোঃ মুন্না হাসান, শিপন, শাহাদাত, শাহিন, হাবিবুল্লাহ, তাজুল ইসলাম, মোঃ হাবিব, মো. ওমর আলী, নজরুল ইসলাম, মো. রাজ্জাক আলী, নবীর হোসেন মাল, মো. কবির হোসেন, দ্বীন ইসলাম, নবীর হোসেন মিজি ও মো. জসিম। এদের বাড়ী চাঁদপুর ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

তিনি বলেন, বিকাল ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় মতলব উত্তর উপজেলার মোহনপুর হতে ১১ জন, আনন্দবাজার হতে ২ জন, রাজরাজেশ্বর হতে ৬ জনসহ ১৯ জন জেলে আটক করা হয়। এর মধ্যে ১৮জনকে ১ মাস করে কারাদন্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জব্দ করা হয় ৩ টি মাছ ধরার নৌকা এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল।

তিনি আরো বলেন, জব্দকৃত নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে এবং জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী জামিল হোসেনসহ কোস্টর্গাড ও নৌ পুলিশের সদস্যরা।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব