চাঁদপুর সরকারি মহিলা কলেজে

বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৩, ২০২৩ | ১০:০২
Link Copied Successfully!

বুধবার সকাল ১০:০০ টায় বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এ এর সভাপতিত্বে এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক এর উপস্থাপনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান, শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মাসুদ হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ্ , পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা, প্রমুখ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “২৫ মার্চ ১৯৭১ কালরাত্রি ইতিহাসের একটি জঘন্যতম রাত। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ নামে নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গুলি চালিয়ে বিশ্বের ইতিহাসের নৃশংসতম গণহত্যা মেতে উঠে। ‘অপারেশন সার্চ লাইট’ ছিল বাঙালির একটি প্রজন্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নারকীয় পরিকল্পনা। পোড়া মাটি নীতি নিয়ে নেমেছিলো পাকিস্তানি ঘাতকরা। সুনির্দিষ্ট কিছু লক্ষ্যকে সামনে রেখে এই পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানি নর ঘাতক জেনারেল টিক্কা খান বলেছিলেন, ‘আমি পূর্ব পাকিস্তানের মাটি চাই, মানুষ চাই না’। ফলশ্রুতিতে বাঙালি জাতির জীবনে নেমে আসে বিভীষিকাময় ভয়াল কালরাত্রি।”

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী বলেন,“ বঙ্গবন্ধু না থাকলে আমরা একটি পতাকা পেতাম না, স্বাধীনতা পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্যই আমাদের মুক্তিযুদ্ধের অর্জন । মার্চ মাস স্বাধীনতার মাস, আমাদের প্রেরণার মাস, অস্তিত্বের মাস। ৭ মার্চ ১৯৭১ রেডকোর্স ময়দানে (বর্তমানে সরওয়ার্দী উদ্যানে) প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের হোস্টেলে অবস্থান করতাম এবং সেখানে অনেক পশ্চিম পাকিস্তানী ছাত্রী ছিল। কিন্তু ২৫ মার্চ রাতে ওদের কেউই সেখানে অবস্থান করে নাই। তার মানে ঐ গণহত্যা ছিল পূর্ব পরিকল্পিত। ২৫ মার্চ রাতে সেখান থেকে শুধু মুহুমুহু গোলার আঘাতের আওয়াজ শুনেছি। এপ্রিল মাসে কুমিল্লা থকে পাকিস্তানি আর্মি এসে আমার স্বামীর বাড়ী আগুনে পুঁড়িয়ে দেয়। তারপর আমার স্বামী যুদ্ধে চলে যায় এবং আমিও আমার কাজের ছেলেসহ নৌকায় চলে যাই এবং হাজীগঞ্জে স্থাপিত মুক্তিযুদ্ধের ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করি। নৌকায় বা মাঝে মধ্যে মানুষের বাড়িতে অবস্থান করে চিকিৎসা সেবা দেই। আমি একদিন একটি স্কুলে গিয়ে ১৫/২০ জন মহিলা সম্পূর্ণ বিব¯্র অবস্থায় দেখতে পাই এবং তাদের শরীরে পাশবিক অত্যাচারের চিহ্ন দেখতে পাই। তারপর আমরা ওদেরকে জামা-কাপড় পড়িয়ে নৌকায় তুলে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলি। এ ঘটনার জন্যই আমাকে স্বাধীনতা পুরস্কার দেয়া হয়েছে যা চাঁদপুর জেলার সকল মানুষের। তিনি ২৫ মার্চ কালরাত্রির স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বর্বরতায় নিজের অভিজ্ঞতার কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা