চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২১, ২০২৩ | ৮:২১
Link Copied Successfully!
চাঁদপুরের মেঘনা নদীতে বজ্রপাতে তরমুজ বোঝাই ট্রলারে থাকা নুরুল ইসলাম শেখ (৪৫)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বড় স্টেশন মূলহেড এলাকার মেঘনা নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার মান্দা গ্রামের মৃত খলিল শেখের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম শেখ মুন্সিগঞ্জ থেকে একটি তরমুজ বোঝাই ট্রলারে করে অন্যান্য শ্রমিকদের সাথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন। ওই তরমুজ বোঝাইকৃত ট্রলারটি চাঁদপুর বড় স্টেশন মোলহেড  এলাকায় আসলে ডাকাতিয়া (শাখা নদীতে) নদীতে প্রবেশের সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তার গায়ে পড়ে। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বজ্রপাতে সে ট্রলারে লুটিয়ে পড়লে, তার এমন অবস্থা দেখে সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে  হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ওমর ফারুক সবুজ তাকে মৃত ঘোষণা করেন।
এই সংবাদ লেখা পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালের করিডোরে পড়ে থাকতে দেখা গেছে। পপুলার বিডিনিউজ চাঁদপুর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা