আজ বিশ্ব সুখ দিবস

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২০, ২০২৩ | ৪:২১
Link Copied Successfully!

বিশ্ব সুখ দিবস আজ। প্রতিবছর ২০ মার্চ পালিত হয় আন্তর্জাতিক সুখ দিবস। এ বছর দিনটির প্রতিপাদ্য হলো মনোযোগী হোন, কৃতজ্ঞ হোন, দয়ালু হোন।

সর্বশেষ ২০২২ সালে জাতিসংঘের সুখী দেশের র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০টি  সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইসরায়েল ও নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের অবস্থান ৯৪তম স্থানে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১২ সালের ১২ জুলাই ২০ মার্চকে সুখ দিবস পালনের সিদ্ধান্ত হয়। দিবসটির প্রতিষ্ঠাতা অর্থনীতিবিদ জেম এলিয়েন। আর এই প্রস্তাবটি এনেছিল দক্ষিণ এশিয়ার ভুটান। সুখ এবং ভালো থাকাকে একটি সর্বজনীন লক্ষ্য ও প্রত্যাশা নিয়েই দিবসটির উৎপত্তি।
দিনটি পালন সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রস্তাবে বলা হয় মানুষের জীবনের মূল উদ্দেশ্য সুখে থাকা। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণসহ পৃথিবীর প্রতিটি মানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার জন্য দিবসটি পালন করা হবে।
সুখের সংজ্ঞা দিতে গিয়ে জন বি শিরিনের সংজ্ঞায় বলা হয়েছে, ‘সুখ পরিস্থিতি থেকে উদ্ভূত হয় না, সুখ আমাদের ভেতর থেকে উৎসারিত হয়। সুখ রংধনুর মতো নয় যে তা দেখা যাবে। সুখ আগুনের উত্তাপের মতো নয় যে তাকে অনুভব করা যাবে। আমরা নিজেরাই সুখ।’

যাদের বয়স কম এবং যারা প্রবীণ অথচ শারীরিকভাবে সুস্থ, তাঁরা নিজেদের সুখী মনে করেন। অল্প বয়সীরা না বুঝে কিন্তু প্রবীণেরা বুঝে সুখ অনুভব করেন। সবচেয়ে অসুখী ৩০ থেকে ৩৫ বছর বয়সীরা। নারীদের চেয়ে পুরুষেরা কম সুখী। নারীদের বেশি সুখী হওয়ার কারণ তারা অল্পে তুষ্ট।

আবার বিবাহিতরা অবিবাহিতদের চেয়ে নিজেদের সুখী মনে করে থাকে। শিক্ষা এবং সুস্থতার সঙ্গে সুখের সম্পর্ক রয়েছে। যারা যত বেশি শিক্ষিত, তারা তত বেশি সুখী আবার যাদের স্বাস্থ্য ভালো, তারাও তুলনামূলকভাবে সুখী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা