গভীর রাতে থানায় শাকিব খান, মামলা নেয়নি পুলিশ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৯, ২০২৩ | ১০:০১
Link Copied Successfully!

ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্ল্যাহ নামে এক প্রযোজক।

ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় যান শাকিব খান। তবে পুলিশ মামলাটি না নিয়ে তাকে যাওয়ার পরামর্শ দেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় এই নায়ক মামলা করতে উপস্থিত হন। রাত ১২টাতেও থানায় শাকিব খানকে অপেক্ষা করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

মামলা করতে এসে শাকিব খানের দাবি, রহমত উল্লাহ নামে যিনি ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করছেন তিনি আসলে এ ছবির আসল প্রযোজক নন। সিনেমাটির আসল প্রযোজক হচ্ছেন ভারটেক্স মিডিয়ার জানে আলম। যা চুক্তিপত্রেও লিখিত আছে।

শাকিব খান সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে তিনি ভুয়া প্রযোজকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন।প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছেন তিনি। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেনো অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এই ব্যবস্থা নিচ্ছেন তিনি।

এদিকে মামলা না নেওয়ার বিষয়ে গুলশান থানার ওসি ফরমান আলী বলেন, শাকিব খান যে ধরনের অভিযোগ করতে এসেছেন তা থানায় নয় আদালতে করতে হবে। এ ধরনের অভিযোগ থানায় নেওয়া সম্ভব না।

বিজ্ঞাপন

তবে শাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল হাসান বলেন, যেহেতু এটা কগনিজেবল অপরাধ ছিল, তিনি  ইচ্ছা করলে মামলা নিতে পারতেন।কারণ এই ধরনের অভিযোগ সাধারণত থানায় রুজু করা হয়। আর যেগুলো নন কগনিজেবল অপরাধ সেগুলো আমরা আদালতে রুজু করি। কিন্তু এরপরও তিনি (ওসি) কেন মামলা নেননি এটা তিনিই ভালো বলতে পারবেন।

খায়রুল হাসান আরও বলেন, মানুষ বিপদে পড়ে থানায় যায়। আমরাও সে কারণে গিয়েছিলাম। কিন্তু থানা থেকে আমাদের অভিযোগ গ্রহণ না করে, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, আদালতে গিয়ে মামলা করার কথা বলে তিনি বেরিয়ে যান।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা