চাঁদপুরের দুই ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহীরা বিজয়ী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৬, ২০২৩ | ৬:৪৪
Link Copied Successfully!
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমান ও হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষন নির্বাচনে মো. আবু তাহের বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে এই প্রথম ইভিএমের মাধ্যমে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উভয় ইউনিয়নের ৯টি করে ১৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে জানাগেছে, মোহনপুর ইউনিয়নে অটোরিকশার প্রার্থী কাজী মিজানুর রহমান পেয়েছেন ৫০২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল হাই পেয়েছেন ১৮০৮ ভোট। এই ইউনিয়নে ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় ৭জন স্বতন্ত্র প্রার্থী নৌকা মার্কাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয় নৌকা এবং অটোরিকশা প্রতীকের মধ্যে।
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের পেয়েছেন ২২৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অপর বিএনপি সমর্থিত প্রার্থী ঘোড়া প্রতীকের হেলাল উদ্দিন পেয়েছেন ১৭৯১ ভোট, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী  মো. খোরশেদ আলম বকাউল পেয়েছেন ১৭২৬ ভোট। এই ইউনিয়নে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মতলব উত্তর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কাজী আবু বকর ছিদ্দিক ও হাজীগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান দায়িত্ব পালন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা