কচুয়ায় বিয়ের সাত দিনের মাথায় যুবকের আত্মহত্যা

শান্তুু ধর
আপডেটঃ মার্চ ১৫, ২০২৩ | ৯:৪১
Link Copied Successfully!

কচুয়ায় বিয়ের সাত দিনের মাথায় প্রকাশ চন্দ্র সরকার (২৭) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার উপজেলার নাহারা গ্রামের পূর্বপাড়া মতিলাল সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে প্রেরন করেছে।

বিজ্ঞাপন

নিহত যুবক প্রকাশ চন্দ্র সরকার দু’মাস পূর্বে ওমান থেকে দেশে ফিরে আসেন এবং ৯ র্মাচ দাউদকান্দি বুরবুড়িয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

নিহতের বাবা নিরঞ্জন সরকার ও ভাই সজল সরকার বলেন, প্রকাশ চন্দ্র সরকার কিছু দিন আগে নতুন বিয়ে করেন। মঙ্গলবার তার শ্বশুর বাড়িতে আমরা স্ব-পরিবারে বেড়াতে যাই এবং রাতে নিজ বাড়িতে ফিরে এসে খাওয়া-ধাওয়া করে সকলে ঘুমিয়ে পড়ি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানেননি পরিবারের সদস্যরা এবং কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান। তবে স্থানীয়রা ঋনগ্রস্থ হওয়ার কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছেন।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা