চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১৪, ২০২৩ | ৭:৩২
Link Copied Successfully!

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম থেকে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করে।

সোমবার (১৩ ই মার্চ) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নৌ পুলিশের একটি চৌকস টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে.

আটককৃত জেলেরা হলো, আবু বক্কর মৃধা ( ২২ ), আবু কালাম মৃধা( ২০) রতন মৃধা ( ৩১) সুমন মোল্লা ( ২৩) মিড়া রাড়ি ( ১৯), রমিজ খান ( ৩৫), সুমন ( ২২ ), বোরহান উদ্দিন খালাসী ( ২০), হেলাল চৌধুরী ( ২২), সজিব চৌকিদার ( ১৯) সোসেল ( ২০) নাছির ( ২৬) রিয়াদ ( ২৪) হুমায়ুন ( ৩০) আল আমিন ( ১৮) জুম্মান ( ১৯) মাহফুজ ( ২০)। তারা সবাই শরিয়তপুর জেলা ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসব জেলেদেরকে অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। আর মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানার হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা