রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই হুমড়ি খেয়ে না পড়ার আহবান টিপু মুন্সীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৩ | ৫:১২
Link Copied Successfully!

রমজানের আগে দ্রব্যমূল্যের বাজারে সবাই একসাথে হুমড়ি খেয়ে না পড়ার আহবান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর।

শুক্রবার বিকালে চাঁদপুরের পুলিশ লাইনন্সের মিলনায়তনে রোটারী ক্লাব অব উত্তরা আয়োজিত ফ্যামেলী ডে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি বলেন, ডলারের দাম বেড়েছে। তাই দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানী করতে হয়। সেসব পণ্য সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবারের পাঁচ কোটি মানুষকে রমজানের কয়েকটি পণ্য সাশ্রয়ী দামে দিয়েছে।

বিজ্ঞাপন

বাজার মনিটরিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, রমজানে নতুন করে দ্রব্য মূল্যের দাম বাড়বে না। বাজার মনিটরিংয়ের ভোক্তা অধিকার আছে। প্রত্যক কমিশনার, ডিসিকে ইনফরমেশন দেয়া আছে। সেই সাথে র্যাব, পুলিশসহ নির্বাহী ম্যাজেষ্ট্রেটগণ মাঠে থাকবে।

তিনি আরো বলেন, যারা যারা অবৈধভাবে দাম বাড়ানোর এবং মজুদ করার চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

অনুষ্ঠানের আগে বাণিজ্য মন্ত্রী বৃক্ষরোপণ, দশটি সেলাই মেশিন বিতরণ ও টিউবওয়েল বিতরণ করেন।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, রোটারী ক্লাব অব উত্তরার সভাপতি সামছুল করিম রুকু ও প্রেসিডেন্ট ইলেক্ট খন্দকার আবিদ হোসেনসহ আরো অনেকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা