কেন্দ্রীয় নেতাদের শোক প্রকাশ

বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সীর দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৮, ২০২৩ | ৯:০৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সীর দাফন সম্পন্ন হয়েছে। তিনি মঙ্গলবার দুপুর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে দুই দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।


মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ কণ্যা, নাতিনাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্ৰাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার প্রথম নামাজ রাত ১০ টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ও দ্বিতীয় জানাজার নামাজ রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দুই দফা জানাজার নামাজে কয়েক হাজার মুসল্লী অংশ নেয়। জানাজার নামাজের আগে বড় মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানান উপজেলা প্রশাসন। ওইসময় শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় পার্টিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় বীরমুক্তিযোদ্ধা হারুন অর মুন্সি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সি জাতীয় পার্টির নিবেদিত প্রাণ ছিলেন । তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অত্যন্ত বিনয়ী সদালাপী সুন্দর স্বভাবের মানুষ ছিলেন।

বিজ্ঞাপন

তিনি হাজীগঞ্জ উপজেলা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। জাতীয় পার্টি একজন অভিজ্ঞ রাজনীতিক ও সাংগঠনিক পরিশ্রমী নেতাকে হারালো দেশ হারালো এক জন সূর্য সন্তান কে। তাঁর ম্যত্যুত জাতীয় পার্টি হাজীগঞ্জ উপজেলার অপূরণীয় ক্ষতি হলো যা সহসাই পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুন্সি’র নিঃস্বার্থ অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

আরেক শোক বার্তায় বীরমুক্তিযোদ্ধ হারুন অর রশিদ মুন্সি এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ জ্ঞাপন করেছেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি। তিনি মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা