স্বাস্থ্যবিধি না মানায় হাজীগঞ্জে যানবাহনে জরিমানা

Default User
মজিব পাটওয়ারী
আপডেটঃ আগস্ট ২৪, ২০২০ | ১২:৪৯
Link Copied Successfully!
  • করোনাভাইরাস মোকাবিলায় হাজীগঞ্জে মাস্ক ব্যবহার, বাসে অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায় এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

সামাজিক দুরত্ব বজায় না রাখা, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী না নেয়ার অপরাধে ২৩আগষ্ট(রবিবার) উপজেলার বিভিন্ন স্হানে যানবাহনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরায়, বাসে অতিরিক্ত ভাড়াও যাত্রী উঠানো এবং স্বাস্থ্যবিধি না মানায় যাত্রিবাহী বাস আল আরাফাহ, হিলশা এবং সৌদিয়া পরিবহনকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং ২৬৯ ধারা আওতায় মোট ৮ হাজার ৬‘শ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করে দেয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, মহামারি করোনায় ঘরের বাহিরে সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে প্রশাসনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে প্রয়োজনে আরো কঠোরতা অবলম্বন করবে প্রশাসন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা