অন্য কেউ ক্ষমতায় এলে ভাতা বন্ধ করে দেবে: তথ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ১, ২০২৩ | ৪:২৬
Link Copied Successfully!

আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দরিদ্রদের ভাতা বন্ধ করে দেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দরিদ্রদের জন্য ভাতা চালু করেছিল। বিএনপি এসে সেই ভাতা দেওয়ার ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম করে। এমনকি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করেছিলেন বলে খালেদা জিয়া এসব বন্ধ করে দিয়েছিলেন। ঠিক তেমনি এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ যে ভাতা দিচ্ছে, পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে তা বন্ধ করে দেবে। আ.লীগ সরকার যদি আবারও ক্ষমতায় আসে তা হলে আরও বেশি মানুষ উপকারভোগীর তালিকায় আসবে।

বুধবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন চিত্রের প্রদর্শনী ও উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন বেতাগী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম। ইকবাল হোসেন সবুজ ও মো. আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা