নির্বাচন কমিশনের দেয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত পুলিশ: আইজিপি আব্দুল্লাহ আল মামুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩ | ৬:১৯
Link Copied Successfully!

পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের দেয়া সকল দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে পুলিশ।

সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষ পুরনো একটি সংগঠন। দেশের প্রচলিত আইনেই পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। তাই প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে পুলিশ ইতোপূর্বে আইন-শৃঙ্খলা রক্ষার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম এবং সকল প্রস্তুতি রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং কমিশনের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে যে দায়িত্ব নিতে হবে তা যথাযথভাবে পালনে পুলিশ প্রস্তুত রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা