বঙ্গবন্ধু এলইডি মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর ওয়ারিয়াস

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৩ | ৭:২১
Link Copied Successfully!

হাজীগঞ্জে বঙ্গবন্ধু এলইডি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শনিবার বিকেলে পৌরসভার বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ মাঠে সদর ওয়ারিয়াস বনাম সি আর সেভেন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিশ মিনিট করে চল্লিশ মিনিট দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সি আর সেভেন ১ ও সদর ওয়ারিয়াস ২ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিজ্ঞাপন

ওইসময় সদর ওয়ারিয়াস দলের মাঝে চ্যাম্পিয়ন পুরুষ্কার ও সি আর সেভেন’কে রানার্সআপ তুলে দেন উপস্থিত অতিথি বৃন্দ।

পুরষ্কার বিতরণ কালে আলহাজ্ব মো. নাজমুল হোসেন এর সভাপতিত্বে ও বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান জাহিদ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, রামপুর বাজার ইউনিয়নের সভাপতি এস এম মানিক, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার তুহিন, ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন।

বিজ্ঞাপন

৬নং বড়কুল ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিন আলম মুন্সী,আইন বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মিজি, সদস্য ওমর ফারুক খান, আজাদ বেপারী, সুমনসাহা,বঙ্গবন্ধু এলইডি মিনি ফুটবল টুর্নামেন্টের সভাপতি পৌর ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ বেপারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বলাখাল আদর্শ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু এলইডি মিনি ফুটবল টুর্নামেন্টে ৩২দল অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা