ভাষাশহীদদের প্রতি চাঁদপুরের সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২১, ২০২৩ | ১১:৫৫
Link Copied Successfully!

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের পক্ষে জেলা প্রশাসক, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন, চাঁদপুর এলজিইডির পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. ইউনুছ বিশ^াস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুরের পক্ষে নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি এএইচএম আহসান উল্লাহ পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

এছাড়াও সিআইডি চাঁদপুর, চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা, পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁদপুর পৌর কর্মচারী সংসদ, চাঁদপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স, চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, চাঁদপুর সরকারি আইন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাঁদপুর জেলা কার্যালয়, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সিটিউট চাঁদপুর জেলা শাখা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর জেলা, গণফোরাম চাঁদপুর জেলা কমিটি, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখা, চাঁদপুর জেলা পরিসংখ্যান অফিস, বিএডিসি উপপরিচালক চাঁদপুর কার্যালয়, রূপালী ব্যাংক লিমিটেড চাঁদপুর জোনাল অফিসসহ অন্যান্য সংগঠন ও অন্যান্য প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, চাঁদপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতা সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সংগঠক ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রফিকুল ইসলাম (এমআর) বাবু।

বিজ্ঞাপন

এছাড়াও অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী জেলা জুড়ে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচি পালন করবে।
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা