জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ১০:৩৭
Link Copied Successfully!

জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমি মাঠে এ সম্মেলনের আয়োজন করে ১৫ নং ওয়ার্ড যুবদল।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম।
তিনি বলেন, দেশের মানুষ আজ ভালো নেই। উন্নয়নের কথা বলে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে।
প্রতিবাদ তো দূরের কথা দেশের মানুষ কথাও বলতে পারছে না। মামলা হামলা দমন পীড়ন চালানো হচ্ছে। আজ শুধু সরকার নয়, রাষ্ট্রসংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে। তিনি যুবদলের নেতা কর্মীদের কে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক এডভোকেট হারুন অর রশিদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক।

দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা।

বিজ্ঞাপন

১৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহেল রানা বিল্লাল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, পৌর ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মানিক, ১৫ নং ওয়ার্ড যুবদলের সমন্বয়কারী পারভেজ আলম রবিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, ১৫ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ আল আমিন খান।

দ্বি-বার্ষিক সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ ওমর ফারুক গাজী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মানিক মিজি, সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা বিল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম পাটোয়ারী।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা