সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের আব্দুল কাদেরের মৃত্যু

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩ | ২:১৯
Link Copied Successfully!

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় তিন মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে হাজীগঞ্জের আব্দুল কাদের প্রধানীয়া(৩৫)।

রোববার (১৯ ফেব্রুয়ারী) সকালে চিকিৎসাধীন অবস্থায় সৌদি আরবের আবহা শহরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত আব্দুল কাদের প্রধানীয়া চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামের পশ্চিম পাড়া আলাউদ্দিন প্রধানীয়া বাড়ির মো. মফিজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের স্বচ্ছলতার আশায় ও জীবিকার তাগিদে ১৬ মাস পূর্বে ঋণ করে সৌদি আরবের আবহা প্রদেশে পাড়ি জমায় আব্দুল কাদের প্রধানীয়া। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন।

গত তিন মাস পূর্বে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল কাদের প্রধানীয়া।

নিহতের ভাতিজা আবু বকর ও চাচাতো ভাই ওমর ফারুক জানান, মৃত্যুকালে আব্দুল কাদের প্রধানীয়া বাবা-মা, স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।

বিজ্ঞাপন

এর মধ্যে বড় ছেলে মেহেদী হাছানের বয়স মাত্র ৭ বছর, বড় মেয়ে মরিয়ম আক্তার (৫) ও ছোট মেয়ে মেহেরিন আক্তারের বয়স ১ বছর।

প্রবাসে যাওয়ার সময় যেই ঋণ করে গেছেন, তা এখনো পরিশোধ হয়নি। এখন তিন শিশু সন্তানকে নিয়ে কি করবেন তাঁর স্ত্রী এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া নিহত আব্দুল কাদের প্রধানীয়ার মরদেহ দেশে আনার বিষয়ে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব