কচুয়ায় আব্দুল ওহাব মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে সমাবেশ ও মানবন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩ | ৪:২৯
Link Copied Successfully!

কচুয়া পৌরসভাধীন কুটিয়া আব্দুল ওহাব নূরানী হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কুটিয়া বাজারে কুটিয়া আব্দুল ওহাব নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রেজাউল করিম, ছাত্র আবু নাইম, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মির্জা গোলাম মোরশেদ (সেলিম), সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাচ্চু, সামজসেবক শফিক মোল্লা, গোলাম মোস্তফা, এলাকাবাসী রুহুল আমিন, শাহ-জাহান, ফারুক, রাসেল প্রধান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. রেজাউল করিমকে কুটিয়া গ্রামের আবুল কালাম রাস্তায় দেখতে পেলে তিনি মুহতামিমকে বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।

বিজ্ঞাপন

তাছাড়া মাদ্রাসার ছাত্ররা যদি এলাকায় কালেকশনে যায় তাহলে তিনি ছাত্রদের গাছের সাথে বেঁধে রাখবেন এবং মারধর করবেন বলে হুমকি প্রদান করেন। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং আবুল কালামের শাস্তি দাবী করছি। পাশাপাশি এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কুটিয়া, লক্ষ্মীপুর, করইশ এবং শ্রীরামপুর গ্রামের প্রায় ২শতাধিক জনগন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা