ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৩ | ৮:৪৪
Link Copied Successfully!

ফিল্মি স্টাইলে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়লেন তিন অপহরণকারী। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈড় আলিয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিন হোসেন (২৪), মো. রমজান আলী (৪২) ও মো. এরশাদ (২৬)। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ তিন হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে প্রবাসীকে ব্যাগসহ জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান তারা। পরে মুক্তিপণ আদায় করতে মারধর করে ও হুমকি দিতে থাকে। তাদের একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়। পরে আত্মীয়দের মোবাইলে কল দিয়ে সাড়ে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আত্মীয়রা ঘটনাটি র‌্যাবকে জানালে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার ও অপহৃতদের উদ্ধার করে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রবাসীর ছোট ভাই মো. শাহাদাত হোসেন বাদী হয়ে একটি অপহরণ মামলা করেছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা