কচুয়ায় মাসব্যাপী শিল্প ও পন্য মেলার বর্ণাঢ্য উদ্বোধন

শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ৮:০২
Link Copied Successfully!

কচুয়ায় মাসব্যাপী শিল্প ও পন্য মেলা বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

কচুয়া প্রেসক্লাবের আয়োজনে বুধবার দুপুরে কচুয়া পৌরসভার পুরাতন ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো গ্রাম্যমেলা। মানুষের ধূসর, নিরানন্দ এবং একঘেয়ে গ্রাম্যজীবনে মেলা আনন্দের জোয়ার নিয়ে আসে। তিনি আরো বলেন, গ্রাম্যমেলায় গ্রামীণ জীবনের রূপবৈচিত্র্য সুন্দরভাবে ফুটে উঠে। মেলার মাধ্যমে পুরনো সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনে।

বিজ্ঞাপন

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন পোদ্দারের পরিচালনায় মেলা উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নিবার্হী অফিসার নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ, কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল , কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন প্রমুখ।

এসময় কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, সুধীজন, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা