240 women victims of torture in January: Mahila Parishad

জানুয়ারিতে ২৪০ নারী নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১, ২০২৩ | ১:০৯
Link Copied Successfully!

নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে ২৪০ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫৪ জন।

দৈনিক সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।

বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচজন শিশুসহ ছয়জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে পাঁচ শিশুসহ ছয়জন, এরমধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন দুই জন। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে দুইটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুইজন, এরমধ্যে তিন জনের মৃত্যুর হয়েছে।

বিজ্ঞাপন

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে দুই জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৪ জন।

৫ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এরমধ্যে একজন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১৩ শিশুসহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও দুই জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

আট শিশুসহ ১১ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। পুলিশি নির্যাতনের শিকার হয়েছে একজন। আর এক শিশুসহ পাঁচজন সাইবার অপরাধের শিকার হয়েছে।

বিজ্ঞাপন

বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে পাঁচটটি। এছাড়া আট শিশুসহ দশজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা