মুঠোফোনে প্রবাসী প্রেমিকের সাথে অভিমানে প্রাণ গেল গৃহবধূর

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৫:৪৭
Link Copied Successfully!

দুবাই প্রবাসী ইমন। মঙ্গলবার সকালে সালমার সাথে ফোনালাপ। কথা কাটাকাটি। অভিমানে কল কেটে দিলেন সালমা। দুবাই প্রান্ত থেকে ইমনের কল বারংবার। রিসিভ করেনি সালমা। উপায়ন্ত না পেয়ে সালমার মা রানু বেগমকে ফোন করলো ইমন। সালমা যেন তার ফোনটা রিসিভ করে- এমন আকুতি ইমনের। সেই ফোনটা হাতে রেখে ঘরের কাছে গিয়ে দরজা বন্ধ দেখতে পান মা রানু বেগম। উঁকি মেরে যতটুকু দেখলো সালমা ঝুলে আছে। হাত থেকে পড়ে গেলো সেই মুঠোফোন। তার ডাক-চিৎকারে ছুটে যান প্রতিবেশিরা। ঘরের দরজা ভেঙ্গে সালমাকে আর জীবিত পাওয়া সম্ভব হয়নি। ততক্ষণে ইমন বুঝতে পারেনি যে, তার সাথে অভিমানেই পরপারে পাড়ি জমিয়েছেন সালমা আক্তার।

ইমন আর সালমার পরিচয়ও হয় মুঠোফোনে। সিলেটের বাসিন্দা ইমন দুবাই প্রবাসী। তারা একে অপেরকে ভালোবেসেছেন। সালমার বাবার বাড়ী হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল গ্রামে। ওই গ্রামের বড় বাড়ীর মৃত বিল্লাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার (২৬)। সে মঙ্গলবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইউনুস মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন। সুরতাহাল রিপোর্ট শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

সালমার মা রেণু বেগম কান্না জড়িত কন্ঠে পপুলার বিডিনিউজকে ঘটনার বিবরণ তুলে ধরেন। আনুষ্ঠানিকভাবে সালমার দুটি বিয়ে হয়। প্রথম স্বামী মারা যান। পরে তাকে নোয়াখালী বিয়ে দেয়া হয়। দ্বিতীয় স্বামী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জাফর ইসলামের সাথে মুঠোফোনে পরিচয় হয় সালমার।  সে সুবাদে পারিবারিক ভাবে বিবাহটি হয়। দ্বিতীয় স্বামীর বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি তার। এরআগেই ইমনের প্রেমে আসক্তি হয়ে পড়েন। এবার চলে গেলেন পরপারে।

 

 

বিজ্ঞাপন

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব