বাণিজ্যমেলার পর্দা নামছে আজ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৩১, ২০২৩ | ৪:১০
Link Copied Successfully!

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর নির্ধারিত সময়েই শেষ হচ্ছে আজ। ব্যবসায়ীরা দাবি জানালেও এবারের মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। রাজধানীর পূর্বাচলে দ্বিতীয়বারের মতো মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে অনুষ্ঠিত মেলা মঙ্গলবার রাত ৯টায় পর্দা নামছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার মেলায় সমাপনী অনুষ্ঠান। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন।

বিজ্ঞাপন

প্রত্যাশার চেয়ে মেলায় এবার দর্শনার্থীদের উপস্থিতি বেশি ছিল দাবি করে আয়োজক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, যদি দর্শনার্থীদের আগমন ও উপস্থিতি বিবেচনা করি তা হলে বলব এবার প্রত্যাশার চেয়ে বেশি ছিল।

তবে ব্যবসায়ীদের দাবি, দর্শনার্থী বেশি থাকলেও তেমন কেনাকাটা করেনি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেক বেশি কেনাকাটা করবে এটি প্রত্যাশা করাও ঠিক নয় বলে উল্লেখ করেন তারা।

তবে মেলার প্রবেশপথ বা গেটের ইজারা পাওয়া প্রতিষ্ঠান আবদুল্লাহ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী স্থানীয় রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন বলেন, এবারের মেলায় মোটামুটি দর্শনার্থী ছিল। প্রত্যাশা অনুযায়ী দর্শনার্থী আসেনি।

বিজ্ঞাপন

এদিকে গত সপ্তাহিক ছুটির দুদিন দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল। মেলার স্টলগুলোতে বেচাকেনাও হয়েছে বেশ। তবে শেষ সময়ে কিছুটা বিক্রি বাড়লেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।

মেলায় স্টল নেওয়া একাধিক দোকানদার বলেন, মেলার শুরুর দিকে দর্শনার্থী কিছু কম থাকলেও ক্রেতা ছিল না বললেই চলে। শেষ সময়ে বিক্রি হয়েছে। বিশেষ করে শুক্র ও শনিবার বিক্রি ভালো হয়েছে। কিন্তু যে আশা করে মেলায় এসেছি তার পূরণ হয়নি। মানুষ কেনাকাটা করেনি। মেলার স্টল দিতে যে টাকা খরচ করেছি তাও পুরোপুরি ওঠেনি। এখন ক্রেতা-দর্শনার্থী আসছে সময় বাড়ালে কিছুটা ব্যবসা হতো। তাই মেলা আরও অতিরিক্ত সাত দিন বাড়ানোর  দাবি করেছিলাম।

এবার বাণিজ্যমেলায় আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিল পরী পালঙ্ক খাট, যা মানুষের মাঝে আলোচনায় ছিল সারা মাস ধরে। এ ছাড়া ২৬ হাজার টাকা দামের সোনার প্রলেপ দেওয়া পাইলট ব্র্যান্ডের কলম, বিখ্যাত রাজা চা। এসব স্টলে মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে।

১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা