হাটিলায় হুমায়ন কবির লিটনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ১১:১৫
Link Copied Successfully!

১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১১নং হাটিলা ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক মো. হুমায়ন কবির লিটনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সোমবার বিকালে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশে হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটি ও ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

হাটিলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ

ইউনিয়নের ধড্ডা আড়ং বাজার জামে মসজিদ প্রাঙ্গনে ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির আহবায়ক হুমায়ন কবির লিটনের সার্বিক ব্যবস্থাপনায় সহস্রাধিক আওয়ামী নেতা কর্মী মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হুমায়ন কবির লিটন। তিনি বক্তব্যে বলেন, সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের সহযোগিতায় আজকের এই শোক দিবসের দোয়া মাহফিলে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। শারিরিকভাবে অসুস্থ্য হওয়া মাঝপথ থেকে ফেরত এসেছি। আগামীতে সাংসদকে নিয়ে বড় কোন অনুষ্ঠানে হাজির হবো। সবার দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আওয়ামীলীগ নেতা শাহজালাল মজুমদারের সভাপতিত্বে এবং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক আমিনুল হক বাবলুর উপস্থাপনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মশু।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কবির হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাসার, ইউনিয়ন উন্নয়ন সমন্বয়ক কমিটির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন খন্দকার, মাসুদ মোল্লা, কামাল হোসেন বেপারী, ইকবাল বেপারী, মহসীন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন সরদার, অলিউল্লাহ মজুমদার, ইউপি সদস্য আলাউদ্দিন, হাবিবুর রহমান মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, ইয়াছিন বকাউল।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া শেষে আওয়ামী নেতা-কর্মীসহ ধড্ডা আড়ং বাজারের ব্যবসায়ীদের মাঝে প্রায় দুই হাজার তবারুক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা