হাজীগঞ্জে শ্রী শ্রী প্রণব গীতা সংঘের উদ্যোগে ৫ম তম গীতাযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ৯:৫৭
Link Copied Successfully!

পপুলার বিডিনিউজ পটকাস্ট

চাঁদপুর জেলার হাজীগঞ্জের পৌরসভাধীন আলীগঞ্জ দাসপাড়া শ্রী শ্রী প্রণব গীতা সংঘ কর্তৃক ৫ম বছরের মতো এই বছরও বার্ষিক গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি উপলক্ষে রবিবার সন্ধ্যায় মঙ্গল শঙ্কর ধ্বনি, সমবেতা হরিনাম সংগীত ও অধিবাসের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়।

৩০ শে জানুয়ারি রোজ সোমবার ব্রহ্মা মুহূর্ত থেকে গায়ত্রী মন্ত্র জপ, মঙ্গল আরতি ও কীর্তন এর মাধ্যমে গীতার ১৮ টি অধ্যায় ও গীতা যজ্ঞা অনুষ্ঠান শুরু হয়। শ্রী শ্রী গীতা পুরোহিত করেন শংকর মঠে অধ্যক্ষ শ্রীমান স্বামী তপন আনন্দ গিরি মহারাজ।

গীতাযজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করেন যারা শংকরমঠ ও মিশন এর স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, স্বামী জগদীশচন্দ্র ব্রহ্মচারী মহারাজ, স্বামী শচীনানন্দ গিরি মহারাজ, স্বামী স্বরূপানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বামী পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বামী দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, স্বামী অরুণ ব্রহ্মচারী মহারাজ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ আলোচনা ও অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি ও সর্বজীবের কল্যাণে শ্রী শ্রী গীতার মাহাত্ম্য তুলে ধরেন। শংকর মঠে শ্রীমান স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ বলেন আমাদের আত্মজ্ঞানকে প্রসারিত করতে হবে। যুব সমাজকে বলবো আপনারা জেনে বুঝে ধর্মচর্চা করুন। আত্ম উপলব্ধির মাধ্যমে জানতে পারবেন ধর্মের মূল কথা। ধর্ম চর্চা শুরু করুন আত্মজ্ঞান এর মাধ্যমেই পারে মানুষের কল্যাণে ও জীবের কল্যাণ সাধন করা।

অনুষ্ঠানে  শত শত ভক্ত বৃন্দ ও শ্রী শ্রী প্রণব গীতা সংঘের সভাপতি হরে কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক অমৃত কুমার দাস, রাজকুমার বনিক, দুলাল সরকার, স্বপন দেবনাথ, নিরঞ্জন দাস, প্রাণবল্লভ, রিপন দাস, সুশীল দাস, জীবন দাস, নারায়ণ দাস, দিনেশ সিংহ, সঞ্জয় দাস প্রমূখ। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি কল্পে প্রার্থনা ও সকল ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব