সম অধিকার নিশ্চিত করতে চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে

চাঁদপুরে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৩০, ২০২৩ | ৯:৫৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলা এডাব এর আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

তিনি তার বক্তব্যে বলেন, আজকের সেমিনারটি যুগোপযোগী সেমিনার। নিজেদের অধিকার নিয়ে সচেতন হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নিজের অধিকারের প্রতি সচেতন থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নয়ন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইউএনও বলেন, বাংলাদেশের জনগণের প্রায় বেশিরভাগ মানুষ কর্মে জড়িত রয়েছে। আমাদের জনগণ বেশি বলে দুর্বল হওয়া যাবে না। বৃহৎ জনগণকে শক্তি হিসেবে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে।

ইউএনও আরো বলেন, আমাদের দেশে অনেকেই বলে নারীরা পিছিয়ে আছে, আসলে তা সত্যি নয়। নারীরা এখন বাংলাদেশের সর্বক্ষেত্রে সম-অধিকার নিয়ে এগিয়ে আছে। নারীরা নারীদের অধিকার নিয়ে সচেতন থাকতে হবে। বর্তমানে শুধু নারীদের নয়, সব সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করতে হবে। প্রতিটি ক্ষেত্রে খুব ছোট ছোট বিষয় অনেক গুরুত্ববহণ করে। সকলের সম অধিকার নিশ্চিত করতে হলে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

এডাব এর সহ-সভাপতি মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, এডাব এর চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মো. ফোরকান, সদর সহকারি সমাজসেবা অফিসার মো. সফিকুর রহমান প্রমূখ।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন এডাব এর কার্যকরী সদস্য মমতাজ উদ্দিন মিলন। সেমিনারে সম-নাগরিকত্বের বিষয়বস্তু উপস্থাপন করা হয়।

এ সময় সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা