চাঁদপুরে ফজলুল উলুম মাদ্রাসার বার্ষিক আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৩ | ৯:১১
Link Copied Successfully!

জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসার বার্ষিক আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার মাদ্রাসা মিলনায়তনে বিষয়ভিত্তিক আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মসজিদ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী খান, শাশিয়ালী মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মোহাম্মাদ আবু মুসা, বিশিষ্ট আলেম মাওলানা বেলাল হোসেন রাজি, ইকবাল হোসেন তালুকদার।

মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব শাহজাহান মোল্লার সভাপতিত্বে প্রধান শিক্ষক মাওলানা মোঃ আল আমিন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নুর হোসাইন বান্না, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশারফ হোসেন, ব্যবসায়ী শাহ জামাল গাজী সোহাগ, মোহাম্মদ নাসির উদ্দিন গাজী প্রমুখ।

জামিয়া ইসলামিয়া ফজলে উলুম মাদ্রাসার এবারের বার্ষিক প্রতিযোগিতায় বিষয়ভিত্তিক বাংলা ভাষার উপর আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণীর ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী (মিজান জামাত) মোঃ আব্দুর রহিম। দ্বিতীয় স্থান অর্জন করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী (হেদায়েতুন্নাহু জামাত) হাফেজ মোহাম্মদ হেদায়েত উল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী (তাইসির জামাত) হাফেজ আব্দুল কাদের।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা